নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সোমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে নবীনগরের আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া আক্তার (২১) নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও অটোরিকশা করে কলেজ যাওয়া উদ্দেশে বের হয়। পথে নবীনগরের আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সোমাইয়া আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।