নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মো. আসাদুল আলমকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

জানা যায়, আসাদুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শহীদ তাজউদ্দিন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।