হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে নোয়াখালীর হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় আজ ৯ নভেম্বর বেলা ১-৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি স্পিড বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।