আরচারি ফেডারেশনের নির্বাচন ৩০ নভেম্বর

দেশের ক্রীড়াঙ্গনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সবার আগে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৯টি পদে প্রতিনিধি নির্বাচিত হবেন। ৮ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ফেডারেশনের গঠনতন্ত্রের ১৪ ধারা এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন নির্বাচন নীতিমালা-২০১০ অনুযায়ী পরিচালিত হবে পুরো নির্বাচনী কার্যক্রম।