শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির নেতারা।

MixCollage-10-Nov-2026-03-52-PM-8180

পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের নেতৃত্বে এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, সাদাকাত হোসেন খান বাবুল ও মুর্শিদা আখতার নাহার। এ ছাড়া ছাত্রনেতা ফাহিম মুনতাসির, ফাহাদ বিন হাসান সজীব ও স্রাবণসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯০ সালের গণ-আন্দোলনে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান বুকে-পিঠে লিখে রাজপথের মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। ঘাতকের বুলেটে তার বুক বিদীর্ণ হয় এবং রক্তে রঞ্জিত হয় রাজপথ। তার রক্তের বিনিময়ে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থান সংগঠিত হয় এবং স্বৈরাচারী এরশাদের পতন ঘটে।

দিবসটি উপলক্ষে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।