লিপবাম

শুষ্ক, রুক্ষ ও ফাটা ঠোঁটের যতেœ লিপবাম বা লিপজেল শীতের বেশ পরিচিত প্রসাধনী। শীত এলেই কমবেশি সবাই এটা ব্যবহার করেন। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা এবং এতে তেলগ্রন্থি নেই। ফলে আবহাওয়া, শীত, রোদ, পানিশূন্যতা কিংবা বাতাসের কারণে ঠোঁট সহজেই শুষ্ক হয়ে যায়। এসব সমস্যা থেকে ঠোঁটকে সুরক্ষা দিতে ব্যবহার করা হয় লিপবাম। লিপবামের ইতিহাস বেশ পুরনো। উনিশ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসক চার্লস ব্রাউন ফ্লিট বাণিজ্যিকভাবে লিপবাম তৈরি ও বাজারজাত করেন। ১৮৮০-এর দশকে তার তৈরি লিপবাম জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে বিশ^জুড়ে লিপবাম ছড়িয়ে পড়ে।

লিপবাম বিভিন্ন ধরনের হয়। যেমন ময়েশ্চারাইজিং লিপবাম, মেডিকেটেড লিপবাম, এসপিএফযুক্ত লিপবাম, টিন্টেড বা রঙিন লিপবাম, ন্যাচারাল বা হারবাল লিপবাম এবং জেলভিত্তিক লিপবাম। লিপবামের প্রধান কাজ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখা এবং শুষ্কতা কমানো। নিয়মিত ব্যবহারে ঠোঁট ফাটা, খসখসে ভাব ও অস্বস্তি কমে। এসপিএফযুক্ত লিপবাম সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও ঠোঁটকে সুরক্ষা দেয়। তবে সুগন্ধি বা স্বাদযুক্ত কিছু লিপবাম সংবেদনশীল ঠোঁটে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তাই উপাদান দেখে উপযুক্ত লিপবাম বেছে নেওয়া জরুরি।