ঠোঁট ফাটে কেন
ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা। এখানে তেলগ্রন্থি নেই বললেই চলে। ফলে ঠোঁট সহজেই আর্দ্রতা হারায়। শীতের শুষ্ক বাতাস, ঠা-া আবহাওয়া ও ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানোর কারণে ঠোঁটের উপরিভাগের পানি দ্রুত শুকিয়ে যায়। এতে ঠোঁট রুক্ষ হয়, চামড়া ওঠে এবং কখনো ফেটেও যায়। নিয়মিত পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজিং লিপবাম ব্যবহার করলে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
পায়ের গোড়ালি ফাটে কেন
শীতকালে পায়ের গোড়ালি ফাটার অন্যতম কারণ ত্বকের অতিরিক্ত শুষ্কতা। গোড়ালির ত্বক তুলনামূলক পুরু। শরীরের ওজনের চাপ পড়ায় এ অংশের চামড়া শক্ত ও মোটা হয়ে যেতে পারে। ত্বকের আর্দ্রতা কমে গেলে গোড়ালির চারপাশের চামড়া শক্ত হয়ে ফেটে যায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, খোলা স্যান্ডেল পরা, অতিরিক্ত গরম পানিতে গোসল এবং অপর্যাপ্ত পরিচর্যাও এ সমস্যা বাড়াতে পারে। প্রতিদিন গোসলের পর ও রাতে ঘুমানোর আগে গোড়ালিতে ঘন ময়েশ্চারাইজার বা ইউরিয়া-যুক্ত ফুটক্রিম ব্যবহার করা ভালো। ফাটা গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সুতি মোজা পরলেও উপকার পাওয়া যায়। তবে গভীর ফাটল, রক্তপাত বা সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।