ভয়ংকর বিষধর স্থলজ সাপ

অস্ট্রেলিয়ার ‘ইনল্যান্ড তাইপান’ হলো বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিষধর স্থলজ সাপ। এর এক ছোবলের বিষ প্রায় ১০০ জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। তাদের বিষে প্রচণ্ড শক্তিশালী নিউরোটক্সিন ও হিমোটক্সিন থাকে। ফলে দ্রুত চিকিৎসা না পেলে কয়েক মিনিটের মধ্যে স্নায়ুতন্ত্র ও অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। এরা বেশ লাজুক ও শান্ত স্বভাবের। সাধারণত বিপদে না পড়লে আক্রমণ করে না। মূলত মরুভূমি বা শুষ্ক অঞ্চলের ইঁদুর ও ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে এরা। তাদের গড় দৈর্ঘ্য প্রায় ১.৮ থেকে ১.৯ মিটার। অন্যান্য অনেক প্রাণীর মতো এদের প্রজননের হার নির্ভর করে খাবারের সহজপ্রাপ্যতার ওপর। খাবারের কম লভ্য হলে এর প্রজনন হারও কমে যায়। অতীতে ইনল্যান্ড তাইপানের নাম ছিল ঋরবৎপব ঝহধশব বা ছোট-আঁশওয়ালা সাপ। কারণ সে সময় এর বিষের ক্ষমতা সম্পর্কে কারও তেমন কোনো ধারণা ছিল না। পরবর্তী সময় এর বিষের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর, বিজ্ঞানীরা নাম পরিবর্তন করে রাখেন ‘ইনল্যান্ড তাইপান’। সাপটি অত্যন্ত সতর্ক এবং দ্রুত নড়াচড়া করতে পারে। এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল। সাধারণত প্রাণিবিজ্ঞানী বা সাপ উদ্ধারকারীরাই মাঝেমধ্যে তাদের দেখতে পায়। সাপগুলো আক্রমণাত্মক নয় বলে খুব কম মানুষ ইনল্যান্ড তাইপানের কামড়ে মারা গেছে। ইনল্যান্ড টাইপ্যানের বিষ পৃথিবীর সবচেয়ে ঘন এবং প্রাণঘাতী সাপের মধ্যে অন্যতম। সাপটি গড়ে ১০ থেকে ১৫ বছর বাঁচে। তবে কখনো ২০ বছর অতিক্রম করতে পারে।