নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ এএম

আপনাকে হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ পাঠিয়েই চলেছেন। কিন্তু ইচ্ছে করেই তা সিন করছেন না, কারণ ব্লু টিক হলেই তিনি বুঝে যাবেন আপনি বার্তাটি পড়ে ফেলেছেন। হ্যাঁ, ‘রিড রিসিপ্ট’ বন্ধ করার অপশন আছে ঠিকই, তবে তাতে অনেক ঝক্কি। জানেন কি এবার চ্যাটে না ঢুকেই টুক করে গোটা মেসেজটা পড়ে ফেলতে পারবেন আপনি, যা টের পাবে না কেউ। পরবর্তীকালে আপনি যখন চ্যাটে ঢুকবেন, তখনই তা সিন হয়েছে বলে দেখতে পারেন প্রেরক!এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ এই প্রিভিউ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। আইওএস ব্যবহারকারীরা আগেই এই সুবিধা পেতেন। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও না জানিয়ে দেখে ফেলতে পারবেন মেসেজ। প্রেরক তা বুঝতেও পারবেন না।

যার চ্যাটটি গোপনে পড়তে চাইছেন, তাতে লং প্রেস করতে হবে। এবার ভেসে উঠবে প্রিভিউ উইন্ডো। সেখানে সাম্প্রতিক মেসেজ দেখা যাবে।

স্ক্রল করে পড়ে নিতে পারবেন মেসেজগুলো। কিন্তু চ্যাটটি ‘আনরিড’ থাকবে।

তবে শুধু যে মেসেজ পড়তে পারবেন তা কিন্তু নয়। পাবেন ‘কুইক অ্যাকশন’ ফিচারও। চাইলেই আপনি কোনো চ্যাটকে রিড, পিন, আর্কাইভ, সিলেক্ট ও ডিলিট করতে পারবেন। পাবেন ‘মোর অপশন’ নামে একটি অপশনও। সেখান থেকে চ্যাট লক করাসহ একাধিক কাজ করতে পারবেন। তবে কবে চালু হবে এই ফিচার তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত