রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে ৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।
অভিযানে একটি চায়নিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুটি নিষ্ক্রিয় করা ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।