মির্জাপুর গৌতমাশ্রম বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বৌদ্ধদের পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহাসমারোহে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে সকালবেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংঘদান ও অষ্টপরিষ্কার দান, প্রয়াত পণ্ডিত শান্তপদ মহাথেরো ও ১৩তম সংঘরাজ একুশে পদকে ভূষিত ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরোর নির্বাণশান্তি কামনায় পুণ্যদান ও স্মরণসভা। গৌতমাশ্রম বিহারের ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো, প্রধান জ্ঞাতি শাসনাশ্রী মহাথেরো।

প্রধান আলোচক ছিলেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, আলোচক ছিলেন এম বোধিমিত্র ভিক্ষু ও আলোকাবংশ থেরো। পঞ্চশীল প্রার্থনা করেন লোকনাথ বড়ুয়া। সুব্রত বড়ুয়া বন্ধনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া।

বিকালবেলায় চীবর দানানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বিনয়পাল মহাথেরো। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন ড. জ্ঞানরত্ন মহাথেরো। প্রধান স্বধর্ম দেশক ছিলেন ড. দেবপ্রিয় মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন ভদন্ত সুমন জ্যোতি মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত বোধীশ্রী মহাথেরো, বিরিয়বংশ মহাথেরো, শান্তদর্শী মহাথেরো, জি নিরোধানন্দ ভিক্ষু প্রমুখ।

সুজন বড়ুয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন লায়ন অনুপম বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন জয়দত্ত বড়ুয়া।