লালবাগ থেকে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

রাজধানীতে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিবলুকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

বুধবার রাতে ওই এলাকার ৪২/২ আর অ্যান্ড ডি রোডের সামছুদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন বলেন, সাম্প্রতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাসহ লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি তিনি।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।