সুনামগঞ্জের সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৭

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেমে প্রবেশের সময় মানবপাচারকারীসহ ছয় অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বিবিজি-২৮ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে দুইজন গোপালগঞ্জের আর চারজন মাদারিপুরের বাসিন্দা।  

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মেঘালয়ের কাসিন্দা এলাকা থেকে একদল অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় বাশতলা সীমান্তে বিজিবির টহলদল তাদেরকে আটক করে।