নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শরীফ-সম্পাদক পুতুল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শরীফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবিনা ইয়াসমিন পুতুল।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনের সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মো. হাজী কাওছারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়াতুল্লাহ।

২১ দিন মেয়াদি আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের মতামত ও সমঝোতার ভিত্তিতে দুই বছর মেয়াদি ২৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. চাঁন পাশা, সহ-সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ, হাজী কাউসার ও রুবেল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল বর্মন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ বাবু, অর্থ সম্পাদক সালমান জমাদ্দার, দপ্তর সম্পাদক রুমেল সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক কে এম সফর আলী, তথ্যপ্রযুক্তি সম্পাদক টিপু সুলতান আজহার, আপ্যায়ন সম্পাদক মাসুম মির্জা, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আখতার স্মৃতি, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈকত শাহরিয়ার লেলিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক এলাহী, প্রবাসী কল্যাণ সম্পাদক আক্তার হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাজহারুল ইসলাম বাদল, আবু হাসান আপন, জামাল পাশা, হযরত আলী, শাজিম সাফি, মো. দিল ইসলাম, আতিকুল ইসলাম ও শংকর সূত্রধর।

সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতারা নবীনগর রিপোর্টার্স ক্লাবকে একটি সুসংগঠিত ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন মহল।