মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছেন লাল-সবুজের মেয়েরা। রাবেয়া খানের ঘূর্ণিতে ব্যাটে তেমন সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। এরপর দিলারা আক্তারের ৬৭ রানের অপরাজিত ইনিংসে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে টিম টাইগ্রেস। গতকাল সংযুক্ত আরব আমিরাতের আজমানে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানী। ১০৪ রানের জুটি গড়েন দুজনে। ১৩তম ওভারের শেষ বলে সাথী আউট হলে জুটি ভাঙে। ৬ চারে ৪৩ রানে ৪৫ রান করেন। এরপর শারমিন আক্তারকে নিয়ে লক্ষ্যে পৌঁছান দিলারা। ৮ চারে ৪৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।