শ্রমিক দল নেতা হত্যায় সাবেক স্ত্রীসহ আটক ৩

নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করেছে এসআরবি-১১। পরকীয়া ও বিবাহবিচ্ছেদের জেরে পরিকল্পিত এই হত্যাকা-ের ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫) এবং মুক্তার বোন নাদিয়া সুলতানা রতœাকে (২৫) আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কু-ু এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। আটক ফারজানা আক্তার মুক্তা ও নাদিয়া সুলতানা রতœা চাটখিলের সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে এবং মো. সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এসআরবি জানায়, ১০-১২ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠলে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাসেলকে তালাক দেন মুক্তা এবং চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন। এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোনে রাসেলকে তাদের বাড়িতে ডেকে নেন। রাত ১০টার দিকে রাসেল সেখানে পৌঁছালে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করেন মুক্তা। ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহটি কম্বল দিয়ে মুড়িয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেন আসামিরা।

গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।