আজ শনিবার (১৪ নভেম্বর) সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক থাকলেও শ্রমিক অসন্তোষের জেরে ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় সাভার ও আশুলিয়ার অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এই আইনের অধীনে কারখানা বন্ধ থাকাকালীন ধর্মঘটকারী শ্রমিকরা কোনো মজুরি পান না।
আজ শনিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজে যোগ দিতে অস্বীকৃতি জানালে আরও ৭টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।