হাতীবান্ধা সীমান্তে ভারতীয় মাদক জব্দ

তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য এবং গরু আটক করতে সক্ষম হয়েছে। 

আজ শনিবার ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অধিনস্থ সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী নামক স্থানে ৮৫ বোতল ভারতীয় কোডোডেক্স সিরাপ আটক করে৷ এছাড়াও, ভোর ৬টা ৩০ মিনিটে সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী নামক স্থানে ভারতীয় গরু আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৮৪ হাজার টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) আরও বলেন,  সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। 

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ।