বিটিএস’র সঙ্গে বিশ্ব মাতাচ্ছে কেপপ ব্যান্ড কর্টিস

কর্টিস হলো বিখ্যাত দক্ষিণ কোরীয় মিউজিক লেবেল বিগ হিট মিউজিকের অধীনে আত্মপ্রকাশ করা একটি নতুন পাঁচ সদস্যের কে-পপ বয় ব্যান্ড। যারা বর্তমানে বিশ্বজুড়ে সংগীত ও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বিটিএস ও  টুমরো এক্স টুগেদারের (টেক্স) পর ২০২৫ সালের ১৮ আগস্ট বিগ হিট মিউজিকের তৃতীয় বয় গ্রুপ হিসেবে তাদের অভিষেক ঘটে কর্টিস ব্যান্ডের।

নেটিজনরা কর্টিসের বিশ্বজুড়ে আলোচনায় থাকার প্রধান হিসেবে দেখছেন দলের সদস্যদের পরিচয় ও নিজস্বতা। এই ব্যান্ডের পাঁচ সদস্য মার্টিন, জেমস , জুহুন , সংহিয়ন ও  কনহো। তারা নির্দিষ্ট কোনো ভূমিকায় আবদ্ধ না থেকে পাঁচজনই এক সঙ্গে গান লেখা, সুর করা, কোরিওগ্রাফি ও ভিজ্যুয়াল ডিরেকশনে কাজ করেন বলে এদেরকে ‘ইয়ং ক্রিয়েটর ক্রু’ও  বলা হয়।

রেকর্ড ভাঙা অ্যালবাম ও গান। তাদের প্রথম অ্যালবাম  ‘কালার আউটসাইড দ্য লাইনস’(ইপি)  বিলবোর্ড ২০০ চার্টে ১৫তম স্থানে জায়গা করে নেয় এবং ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়। ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত তাদের দ্বিতীয় ইপি  ‘গ্রীন গ্রীন’ এর জনপ্রিয় গান ‘রেডরেড’স্পটিফাইয়ে প্রায় ৩০ কোটি স্ট্রিমের মাইলফলক স্পর্শ করতে চলেছে। গত পাঁচ বছরে আত্মপ্রকাশ করা বয় গ্রুপগুলোর মধ্যে স্পটিফাইয়ে সর্বোচ্চ স্ট্রিম হওয়া শীর্ষ তিনটি গানই এখন তাদের দখলে।

টিকটক ও সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং। তাদের  ‘গো’!, ‘ রেডরেড’ ও   ‘ফ্যাশন’ গানের নাচের স্টেপগুলো টিকটক ও ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

২০২৬ সালে তারা শিকাগোর লোলাপালুজা ও জাপানের রক ইন জাপান ফেস্টিভ্যালের মতো বড় মঞ্চে পারফর্ম করেছে। এ ছাড়া তাদের প্রথম ওয়ার্ল্ড ট্যুর ‘ পুট ইয়োর ফোন ডাউন’এর উত্তর আমেরিকা ও জাপানের সব টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। পাশাপাশি তারা মামা, গোল্ডেন ডিস্ক ও টিএমএ ২০২৬ সহ একাধিক বড় পুরস্কার জিতেছে।

কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: উইকিমিডিয়া

একই সময় দক্ষিণ আমেরিকা সফর শেষ করেছে কে-পপ গ্রুপ বিটিএস। ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে পাঁচটি শহরে ১৪টি কনসার্ট করেছে গ্রুপটি। এসব কনসার্টে দর্শক ছিলেন ৮ লাখ ৫৩ হাজার। গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মধ্য দিয়ে এই সফর শেষ করে বিটিএস।

দক্ষিণ আমেরিকা সফর শেষে এবার এশিয়া ও অস্ট্রেলিয়ায় কনসার্ট করবে বিটিএস। ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিয়ুংয়ে শুরু হবে এই পর্ব। এরপর ২৯ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার জাকার্তায় কনসার্ট করবে গ্রুপটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে পারফর্ম করার কথা রয়েছে তাদের।

সব কিছু মিলিয়ে কে পপ ব্যান্ডের উন্মাদনায় মেতেছে বিশ্ব। দক্ষিণ কোরিয়ার এই সংগীত ধারাটি এখন আর কেবল এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই বরং পশ্চিমা সংগীত বাজারসহ বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই এর বিশাল প্রভাব ফেলছে।

সূত্র: কেপপ উইকিপিডিয়া