ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিও কর্মী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপনচন্দ্র রায় (নাম) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপনচন্দ্র রায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকয়া গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর মাইক্রোক্রেডিট বিভাগে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ২৪ টিউবওয়েল এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ধাওয়া করলে ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি আটক করা হয়।