ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুলে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পাওয়া ২৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বানু।

অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।