সৃজিতের মুকুটে আরেক পালক!

টলিউডের আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘উইঙ্কল টুইঙ্কল’ মুক্তি পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। ব্রাত্য বসুর লেখা জনপ্রিয় নাটক অবলম্বনে তৈরি এই সিনেমার জন্য এবার পরিচালকের মুকুটে জুড়ল একটি নতুন পালক।

জানা গেছে, ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল অফ আলবার্টায় (IFFA) সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সৃজিত মুখার্জি। প্রিয় পরিচালকের এই সাফল্যে যারপরনাই খুশি বাংলা সিনেমার দর্শক। পরিচালক হিসাবে নিজের এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত নিজেও। 

‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক। তিনি লিখেছেন, ‘অভিনন্দন টিম 'উইঙ্কল টুইঙ্কল।’