বাংলা সিনেমার ‘মহানায়ক' উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো নিয়ে ঢাকায় বসছে বিশেষ সংগীতের আসর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে হবে এ আয়োজন।
‘কণ্ঠসংগীত’ শিরোনামের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সংগীত পরিবেশনা। আয়োজকদের প্রত্যাশা, সংগীতসন্ধ্যাটি উত্তম কুমারের ভক্তদের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের পুরোনো দিনের গান ভালোবাসেন- এমন শ্রোতাদের জন্যও হয়ে উঠবে বিশেষ এক আয়োজন।
সিনেমার সঙ্গে উত্তম কুমারের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলা গানের অসংখ্য জনপ্রিয় সৃষ্টি। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে এসব গান পেয়েছে আলাদা পরিচিতি। সময় পেরিয়ে গেলেও গানগুলো শ্রোতাদের কাছে এখনো সমান জনপ্রিয়।
আয়োজিত সংগীতসন্ধ্যায় সেই গানগুলোই নতুন করে পরিবেশন করবেন শিল্পীরা। এতে প্রাধান্য পাবে বাংলা নাগরিক গানের ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় সব গান।
চিরদিনের রোমান্টিক নায়ক উত্তম কুমার
এআই-তে ফিরে এলেন উত্তম কুমার!
চার দশক পর পর্দায় উত্তম কুমার!