মোহাম্মদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।