সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে দুটি ইটভাটার মালিককে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথক এই অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স আউয়াল ব্রিকস-১ ও ৩।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন মেনে চলতে হবে।

সংশ্লিষ্টরা জানায়, ইতোমধ্যে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের নির্ধারিত মাপ অনুসরণ না করা এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার অপরাধে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।