গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুককে

লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত সরকার। লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে গতকাল রবিরার এই নির্দেশ দেওয়া হয়। তাকে গৃহবন্দি করার নির্দেশনাটি গতকাল থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী ৬০ দিন পর্যন্ত তা বহাল থাকবে। আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠনের বিরোধিতা করছে। গত শনিবার এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো।

তাকে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন। ওয়াংচুক নিজে তার গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন। ওয়াংচুক ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এ ছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।