এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ফরম পূরণের এই সময় বাড়ানো হয়েছে। খবর বাসস।

বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।