ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৫৯৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে দাঁড়াল ৫০২ জনে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন।