নির্মমতার চিহ্ন প্রাসাদের দেয়ালে

অ্যাসিরীয় সম্রাটরা সামরিক বিজয় ও বিদ্রোহ দমনের বর্বরতাকে প্রাসাদের অভ্যন্তরে শিল্পকলার মাধ্যমে চিরস্থায়ী রূপ দিয়েছিলেন। প্রাসাদের পাথরের সø্যাবে বন্দিদের চামড়া তুলে নেওয়া, শূলে চড়ানো, শিরেদ করা ও অঙ্গপ্রত্যঙ্গ কাটর দৃশ্য নিখুঁতভাবে খোদাই করা থাকত। সম্রাট দ্বিতীয় আশুরনাসিরপাল (খ্রিস্টপূর্ব ৮৮৩-৮৫৯) প্রাসাদের দেয়ালে গর্বের সঙ্গে লিখিয়েছিলেন ‘তিনি বিদ্রোহী নেতাদের চামড়া দিয়ে শহরের প্রাচীর ঢেকে দিয়েছিলেন এবং জীবন্ত মানুষ ও কাটা মাথার স্তম্ভ  তৈরি করেছিলেন।’ প্রাসাদের এক দেয়ালচিত্রে দেখা যায় তিনি পরাজিত এক রাজার  চোয়ালের ভেতর দিয়ে কুকুরের শেকল ঢুকিয়ে বন্দি করে রেখেছেন। এ ছাড়া সম্ভ্রান্ত বন্দিদের দিয়ে তাদের পূর্বপুরুষদের হাড় গুঁড়ো করানোর মতো মানসিক নির্যাতনের দৃশ্য প্রাসাদের শিল্পকর্মে স্থান পেয়েছিল। কাউকে ক্ষুধার্ত সিংহ বা বাঘের সামনে  ছেড়ে দেওয়ার দৃশ্যও প্রাসাদে খোদাই করা ছিল। বিদেশি দূত, করদ রাজা এবং সাম্রাজ্যের কর্মকর্তারা যখন সম্রাটের সঙ্গে দেখা করতে প্রাসাদে আসতেন, তখন ভয়াবহ দেয়ালচিত্রগুলোর সামনে দিয়ে তাদের হেঁটে যেতে হতো। অ্যাসিরীয়দের উদ্দেশ্য ছিল ভীতি প্রদর্শন করা। যাতে কোনো রাজ্য বিদ্রোহ করার সাহস না পায় এবং বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। অ্যাসিরীয় রাজারা বিশ্বাস করতেন সাম্রাজ্য বিস্তার এবং বিদ্রোহীদের নির্মমভাবে দমন করা তাদের প্রধান দেবতা ‘আশুর’-এর পবিত্র আদেশ। প্রাসাদের ভেতরে নিষ্ঠুরতার প্রদর্শনীকে কোনো অপরাধ নয়, বরং দেবতাদের প্রতি আনুগত্য ও রাজকীয় গৌরব হিসেবে দেখতেন তারা। খ্রিস্টপূর্ব ৬১২ অব্দে, ব্যাবিলনীয় ও মেডিসদের যৌথ আক্রমণে নিনেভা শহর ও প্রাসাদগুলো ধ্বংস করা হয়।