জনি ডেপের বাজিমাত

হলিউড অভিনেতা জনি ডেপ অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত সিনেমাটি উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৩ নভেম্বর।

মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকায় সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২ কোটি ৩০ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৪ কোটি ২০ লাখ ডলার। প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার।

টিআই ওয়েস্ট পরিচালিত সিনেমাটিতে এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন ডেপ। ২০১৮ সালের পর বড় স্টুডিওর কোনো সিনেমা নিয়ে বক্স অফিসে শীর্ষে উঠলেন তিনি। এতে আরও অভিনয় করেছেন রুপার্ট গ্রিন্ট, ডেইজি রিডলি ও স্যাম ক্ল্যাফ্লিন।