পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি ও তৃতীয় প্রজন্মের প্রথম সন্তান মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন পিএইচপি গ্লাস এবং পিএইচপি অ্যালুমিনিয়াম উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

ভিক্টর মহসিন লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি একই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং পর্যায়ক্রমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বর্তমান নেতৃত্বের অবস্থানে উন্নীত হয়েছেন।

ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিক্টর মহসিন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।