ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতার ছোট ভাই মেহেদী হাসানকে (৩১) পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। গত রবিবার রাতে গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার পর সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান নগরীর বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীর আলমও স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যাকা-ে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে (৩৫) হত্যা করা হয়। এ সময় তার সাত বছর বয়সী মেয়েও সঙ্গে ছিল। মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। এ হত্যাকা-ের প্রতিবাদে রবিবার রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকা-ে অভিযুক্ত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।