শিল্পকলায় আজ এথিকের ‘সুড়ঙ্গ’

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যদল এথিকের ১৪তম প্রযোজনা ‘সুড়ঙ্গ। নাটকটির ১১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ। এটি রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ এবং নির্দেশনা দিচ্ছেন মিন্টু সরদার।

নাটকটিতে অভিনয় করেছেন মনি কানচন, সুকর্ন হাসান, আমেনা আক্তার আলো, প্রদীপ কুমার বিশ্বাস, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, কামরুন নাহার কান্তা, এসপি খান শাওন, মেহেরুন্নেসা, মুক্তিকা দাস প্রভা, রুবেল খান, দীপেন মজুমদার, উৎপল বর্মণ, দিয়ামনি ও সৌরভসহ অনেকে।

ধন-সম্পদের প্রতি মানুষের লোভ এবং অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবণতা নাটকটির মূল উপজীব্য। সম্পদের সন্ধানে মানুষ প্রয়োজনে সুড়ঙ্গ খুঁড়তেও দ্বিধা করে না। কিন্তু সেই সম্পদ কি সবার ভাগ্যে জোটে? গুপ্তধন কি ধরা দেয় সবার হাতে? এমন নানা প্রশ্ন ও ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনি। 

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান এবং আবহসংগীত পরিকল্পনায় শিশির রহমান। পোশাক ও রূপসজ্জায় শুভাশীস দত্ত তন্ময়। কোরিওগ্রাফি এম আর ওয়াসেক। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।