শীত এলো না এখনো,
নভেম্বর রেইন ডেকেছে আজ তোমাকে।
এবার শীতে আগলে রাখব কার্যদিবসের সায়ংকাল—
গাছদের থাকবে না নতুন কোনো প্ল্যান,
পাতার সামনে শুধু ঝরে যাওয়ার ছলছল।
শুকনো পাতার মর্মরে বেজে উঠবে বাংলামটর;
চাকরিচ্যুতির দিনে, শৃঙ্খলার আবহে—
মৃত্যুর মতো কেটে যাবে চেনা সব ছন্দ।
এই নভেম্বর ছুটি দিতে পারে আমাকেও, শ্বাস-প্রশ্বাসের চাকরি থেকে!
যাবার সময় হয়তো মুখে এসে লাগবে
আলতো ভেজা বৃষ্টিছাট, লুপিনের ঘ্রাণ;
এই বিচ্যুতি কানে যাবে তোমারও,
হাওয়ায় শুনতে পাবে বোবা ফিসফাস!