কবিতা

জিগাসা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

এই সলতেখানি জ্বেলে
পুরাণের এক পিঠে তুমি আর মেলে
ধরে আছি অন্যপিঠের স্তুতিগান আমি
আগুনের স্বৈরগতির স্বেদাক্ত গন্ধে নামি
জন্য সময়-শোষণে ভেতরে জাগে জানি বলিভুক
মন। জাগুক।
তবু আমরা বুকে পুষি পুরাকালে
শোনা বরষা ভাষা কিংবা সোঁদা-গন্ধ-রুমালে
পুনর্বার জেগে থাকা কত ধ্রুপদে নিকোনো সুখ
আর তার মদিরতা। পুরাণের এই শোক
ছুঁয়ে গিয়ে বিদগ্ধ দহনে পুড়ি
আর যত ফেলে আসা অতীতের কোমলার্দ্র নুড়ি
কুড়াই দুজনে
এক ফাঁকে নিজ মনে
নিজেদেরই নিজে জিগাসা করি—
সময়ের আগুন ফুঁড়ে ক্লান্তি জিরোতে আরও তবে দেরি?

সর্বশেষ সর্বাধিক পঠিত