দেশ রূপান্তরে নিয়োগ পাওয়ায় সেলিমকে সুনামগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন

জাতীয় দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সেলিম আহমেদ তালুকদার। তার এ নিয়োগে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব।

গত সোমবার (১৫ নভেম্বর) দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত নিয়োগপত্র পান সেলিম আহমেদ। একই দিন সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সেমিনার হলে তাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতারা ও সাংবাদিকেরা।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, সাংবাদিক কে জি মানব, মিজানুর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি জসিম উদ্দিন, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সাংবাদিক ফরিদ মিয়া, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি সামসুল কাদির মিসবাহ, ৭১ টিভির প্রতিনিধি শহিদনুর আহমেদ, এনটিভি ইউরোপের প্রতিনিধি লুৎফুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি কর্নবাবু দাসসহ অন্য সাংবাদিকেরা।

এদিকে পৃথক বিবৃতিতে সেলিম আহমেদকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

সেলিম আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি জিটিভিতে কর্মরত রয়েছেন। এর আগে ২০০৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছর জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় কর্মরত ছিলেন। এ ছাড়া দিগন্ত টেলিভিশন ও দীপ্ত টেলিভিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

দেশরূপান্তরে জেলা প্রতিনিধি সেলিম আহমেদ বলেন, আমাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সবাইকে ধন্যাবাদ জানাই। পত্রিকাটি আমার উপর যে দ্বায়িত্ব অর্পন করেছেন তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, এজন্য সবার দোয়া চাই। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ সফি, মফস্বল সম্পাদক নেছার আহমেদ, বিজ্ঞাপন বিভাগের প্রধান মিজানুর রহমান, এইচআর বিভাগসহ সংশ্লিষ্ঠ সবাইকে।