কবিতা

শুনছিস?

মনে হয় আস্ত শরীরটাকে ম্যানহোলে ঢুকিই দিই,
ছুরির মতো ঝলসে উঠুক আমার শরীর

গলগলিয়ে রক্ত বেরুক ব্রেকফাস্ট থেকে ব্যাকওয়ার্ডে দু ফালি হরিণ
দ্রাঘিমায় ঘণ্ডিত বাটারফ্লাই।

আর থেকে এবং তাতেই আমরা স্নান করতে করতে 
কাবিন করি,

ওহে শব্দবাজ, আমিও শব্দবতিনী, তোর শব্দে কেবল মাংস... মেয়ে মেয়ে!
ঘেন্নায় মনে হয়, লাত্থি দিয়ে ম্যানহোলে পুঁতে দিই!

আমি শব্দে শব্দে ডাকাত মারতে থাকা তাজ্জব! 
বর্বর! 
আকাশ থেকে টেনে নামাব রশ্মি! ঝড়!