লো পোরোসিটি চুলের যত্ন

আমরা সবাই চুলের যতœ করি কিন্তু পোরোসিটি জানি না। এতে করে চুলের আরও ক্ষতি হয়। লো পোরোসিটি চুলের কীভাবে যতœ নেবেন  জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

পোরোসিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে ছিদ্র। ত্বকে যেমন অসংখ্য পোর বা ছিদ্র থাকে, চুলের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে। অর্থাৎ প্রতিটি চুলে অসংখ্য ছিদ্র থাকে, যার মাধ্যমে চুলে আর্দ্রতা প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে। একেই হেয়ার পোরোসিটি বলে। পোরোসিটি ৩ রকম হাই, মিডিয়াম ও লো। এই হেয়ার পোরোসিটির মাত্রা প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা হয়। লো পোরোসিটির চুলগুলো কম ছিদ্রসম্পন্ন হয় এবং কিউটিকল লেয়ার খুব শক্ত থাকে। এ ধরনের চুল আর্দ্রতা সহজে গ্রহণ করতে পারে না, তবে একবার আর্দ্রতা গ্রহণ করলে চুল সেটিকে অনেকক্ষণ ধরে রাখতে পারে।

লো পোরোসিটি চুলকে ভালোভাবে হাইড্রেটেড রাখতে পারলে দীর্ঘক্ষণ থাকে এবং চুল হেলদি দেখায়। এ ধরনের চুল সহজে শুকাতে চায় না। চুল হেলদি দেখালেও চুলে বাউন্সি ভাব বা ভলিউম কম থাকে, চুল ফ্ল্যাট দেখায়।

চুল কেমন বুঝবেন যেভাবে

আপনার ঝরে পড়া পরিষ্কার চুল এক গ্লাস পানিতে ফেলে অপেক্ষা করুন। কয়েক মিনিট পর যদি চুল গ্লাসের নিচে বা তাড়াতাড়ি ডুবে যায়, তবে চুলের ধরন হাই পোরোসিটি। যদি চুলটি ডোবার কোনো লক্ষণ না দেখায় এবং গ্লাসের ওপরে ভাসতে থাকে, তবে চুলের ধরন লো পোরোসিটি। যেহেতু লো পোরোসিটির চুলে ছিদ্র কম, তাই খুব সহজে পানিতে ডুবে না। যদি চুল আস্তে আস্তে ডুবে, তাহলে মিডিয়াম পোরোসিটি।

চুলের যতœ

চুলের তেল: তেল চুলে হাইড্রেশন ও ময়েশ্চারাইজেশন দেয়। তাই চুলে তেল দিতে হবে। লো পোরোসিটির চুলে যেহেতু ছিদ্রের পরিমাণ কম, তাই ু হেভি ওয়েটের তেল সহজে চুলে পেনেট্রেট ওময়েশ্চার দিতে পারে না। তাই সবসময় লাইটওয়েট ও কম ঘনত্বের তেল ব্যবহার করতে হবে। এ ধরনের চুলের তেল হলো তিলের তেল, বাদাম তেল, কাঠবাদাম তেল, আর্গন অয়েল, বিভিন্ন প্ল্যান্ট ও ফ্লাওয়ার বেজড তেল, অ্যাভোক্যাডো তেল ইত্যাদি।

শ্যাম্পু : শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে ময়েশ্চারাইজিং, হেভি কনসিসটেন্সি, স্মুথ টেক্সচারের শ্যাম্পু এড়িয়ে চলুন। কারণ এ ধরনের শ্যাম্পু ভারী হয়, ফলে চুলের ওপর ভারী লেয়ার ফেলে। ফলে চুল আরও বেশি ফ্ল্যাট মনে হয়। লো পোরোসিটি চুলের জন্য সবসময় ভলিউমিনাইজিং, ডিপ ক্লিনিং শ্যাম্পু, ক্ল্যারিফায়িং শ্যাম্পু ও হালকা টেক্সচারের ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করা উচিত।

কন্ডিশনার : চুলের যতেœ কন্ডিশনার জরুরি। এক্ষেত্রে হাইড্রেশন দেবে এমন ধরনের হালকা টেক্সচারের কন্ডিশনার বাছাই করতে হবে। ভারী কন্ডিশনার চুলকে ফ্ল্যাট করে। হেভিওয়েট কন্ডিশনার বাদ দিতে হবে।

ডিপ কন্ডিশনিং মাস্ক : কন্ডিশনিং মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে লাইটওয়েট মাস্ক ব্যবহার করলেই ভালো। সপ্তাহে একদিন ব্যবহার করুন। কেউ চাইলে ডিপ কন্ডিশনিং মাস্ক স্কিপ করতে পারেন, রেগুলার কন্ডিশনার চুলের জন্য যথেষ্ট হয়।

সিরাম, লিভ ইন কন্ডিশনার,স্টাইলিং ক্রিম : চুলের যতেœ লাইটওয়েট হেয়ার সিরাম ব্যবহার করা যেতে পারে। শাওয়ারের পর হালকা ভেজা চুলে হেয়ার সিরাম বা নন স্টিকি অয়েল ব্যবহারের ফলে চুলে হাইড্রেশন লক হবে, এ ধরনের চুল দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করে। লিভ ইন কন্ডিশনারও অনেকটা এ রকম। লাইটওয়েট লিভ ইন কন্ডিশনার চুলে হাইড্রেশন ও ময়েশ্চারাইজেশন দেয়। লিভ ইন কন্ডিশনার ব্যবহার করার পর হেয়ার সিরাম দিয়ে হাইড্রেশন লক করতে পারেন। স্টাইলিং ক্রিম কিছুটা ভারী হয়। তাই পরিমাণে খুবই অল্প

ব্যবহার করতে হয়।

হিট স্টিম : চুলের যতেœ তেল অথবা হেয়ার মাস্ক ব্যবহারের পর হিট স্টিম নেওয়া যেতে পারে। এর ফলে সহজে চুলে ময়েশ্চার অ্যাবজর্ব হয়।

জেনে রাখুন

চুল যত ভেজা থাকে ততই ক্ষতি। তাই গোসলের পর দ্রুত      চুল শুকানোর চেষ্টা করতে হবে।

চুল রোদে শুকানো থেকে বিরত থাকতে হবে, কারণ              ইউভি রে চুল শুষ্ক ও ড্যামেজ করে দেয়।

হিট স্টাইলিং করার ক্ষেত্রে হিট প্রটেক্ট করে এমন হেয়ার সিরাম বা ক্রিম ব্যবহার করা ভালো।

ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন।

মোটা দাঁতের কাঠের চিরুনি ব্যবহার করুন।

চুল মুছতে পাতলা সুতি কাপড়, গামছা বা টি-শার্ট

ব্যবহার করুন।