দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের বিশাল সংগ্রহ

ডেন পেটারসন বোল্ড হয়ে গিয়েছিলেন হাসান মাহমুদের বলে। আরেকটি ফাইফারের উদযাপনও করেছিলেন ফাস্ট বোলার। কিন্তু নো বলের কারণে উইকেটটি হলো না হাসানের। শেষ পর্যন্ত পঞ্চম উইকেটটি আর হয়ইনি তার। এবাদত হোসেন প্যাটারসনকে আউট করে ৫৫৭ রানে মুড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জোহানেসবাগ টেস্টে ১৫৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির ঘোষণাও চলে এসেছে। বিরতির পর বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে বড় চ্যালেঞ্জ। 

২৭ বলে দুটি করে ছক্কা ও চারে ২৯ রান করেন প‍্যাটারসন। ১৩৮ বলে তিন চারে ৬৮ রানে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৩৮৬/৭) ১২৪.১ ওভারে ৫৫৭ (বাভুমা ৬৮*, রিকেলটন ১০২, রাবাদা ৭২, প‍্যাটারসন ২৯; তাসকিন ২৮-৪-১২৪-২, হাসান ৩০.৪-৩-১১৮-৪, এবাদত ১৪.১-২-৬০-১, মিরাজ ৩৫.২-৪-১৬৫-২, মুমিনুল ১৬-১-৭২-১)