জোহানেসবার্গ টেস্টের ভাগ্য যেন ভাগ্যবানের পক্ষেই কথা বলছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দুবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটন। তাঁর এই অনবদ্য সেঞ্চুরি এবং কাগিসো রাবাদার সঙ্গে গড়ে ওঠা প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে।
সেঞ্চুরি পূর্ণ করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি রিকেলটন। ১১৪তম ওভারের প্রথম বলেই ফিরেছেন মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে। ১৬৫ বলে তার ইনিংস থামল ১০২ রানে। তবে ফিরতে পারতেন শূন্য রানেই। এরপর ৭২তম ওভারে মিরাজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রিকেলটন, সেখানে সহজ ক্যাচটাও ছেড়ে দিয়েছিলে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। তখন রিকেলটন ব্যাট করছিলেন ৩০ রান। দুবার জীবন পেয়ে ইনিংস নিয়ে গেছেন তিন অঙ্কে। এরপর অবশ্য সেই মিরাজের বলেই হলেন আউট।
এদিকে রিকেলটনের সেই উইকেটেই বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন কুমার দাস। রিকেলটনের পর রাবাদাকেও স্টাম্পড করে টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ আট ডিসমিসালের বিশ্বরেকর্ড নিজের নামের পাশে লিখেছেন লিটন। এর আগে এক ইনিংসে সাতটি করে ডিসমিসালের কীর্তি ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভার। তবে তারা প্রত্যেকেই কেবল ক্যাচ নিয়েছিলেন, আর লিটন ছয়টি ক্যাচের সঙ্গে দুটি স্টাম্পিং করে ছাড়িয়ে গেছেন সবাইকে।
বিস্তারিত আসছে…