রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮ এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন রিহ্যাবের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মো. মোরশেদুল হাসান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর রিহ্যাবে প্রেসিডেন্ট ড. আলী আফজাল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্যদের উন্নয়নে সকলকে সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং রিহ্যাব সদস্যবৃদ্ধির পরামর্শ দেন।
সভায় রিহ্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রিহ্যাব সকল সদস্যদের প্রাণের প্রতিষ্ঠান। আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে সকল কাজ সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করা।
এ সময় সভা থেকে আগামী ৮ থেকে ১১ এপ্রিল ২০২৭ সালে হোটেল রেডিসন এ রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সদস্যরা রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী প্রমুখ।