সিংগাইর

পচা মাংস বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি অপরাধে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় চালানো এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।

অর্থদণ্ডপ্রাপ্ত মাংসের দোকান দুটি মালিক হলেন আইনাল হক ও মোহাম্মদ আলীর।এছাড়া মিষ্টির দোকান তিনটি হলো কালা চাঁন মিষ্টান্ন ভাণ্ডার, নিমাই চান মিষ্টান্ন ভাণ্ডার ও রাজীব সুইটস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির জানান, অভিযানে মাংসের দোকানগুলোতে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এবং মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।