হরিরামপুরে জমি নিয়ে বিরোধে নারীর মৃত্যু, আটক ১

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় ময়না বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় চঞ্চল (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী। আটক চঞ্চল একই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী চঞ্চল, তার স্ত্রী হালিমা বেগম ও জাহানারা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ময়না বেগম আহত হন।

পরে স্বজনেরা ময়নাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওম তৌফিক আজম বলেন, জমিজমা নিয়ে বিরোধ ও মারধরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত