কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮নভেম্বর)বিকালে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুজ্জামান রনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে ও নিষিদ্ধ  জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, চেয়ারম্যান আসাদুজ্জামন রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলার তালিকাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে নাগেশ্বরী সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান রনিকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।