প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী সুমাইয়া খাতুন সুমা (২৬) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।