ববিতে আ.লীগ সংশ্লিষ্টতায় ৫ কর্মকর্তাকে মারধর প্রক্টর অফিসে সোপর্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে হস্তান্তর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেঘুরে ভয়ভীতি প্রদর্শন ও কর্মকর্তাদের আটক করা হয় হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার পর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে নানা সেøাগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

আটককৃত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা হলেনÑ অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থ দপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান ও অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে তার দপ্তরে গিয়ে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে শাসিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেব না।

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’