সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় কয়েক শ মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৌলতপুর উপজেলা সদর, কলিয়া ও ধামশ্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কয়েক শ মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী।
এ ছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, যুবদল নেতা নাসির উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহম্মেদ সামান, মোবারক হোসেন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিব হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির এলিট এবং সরকারি মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কায়সার আহম্মেদ নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।