মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যব্যবসা পরিচালনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোছা. রৌশন আরা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাটুরিয়া বাজার কমমিটির আহবায়ক আবুল বাশার সরকার, সাটুরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
প্রশিক্ষণ প্রদান করেন সাটুরিয়া সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্য ব্যবসা পরিচালনায় স্বাস্থ্যবিধি অনুসরণ, খাদ্যদ্রব্যের মান বজায় রাখা এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আলী নূর বক্স রতন, প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।