মাইগ্রেনের সমস্যা কমাবে যে পানীয়

অতিরিক্ত চা, কফি বা সফট ড্রিংক পান করলে কারও কারও মাইগ্রেনের সমস্যা বাড়ে। মাইগ্রেনের ব্যথা শুরু হলে তা ৪-৫ দিনও চলতে পারে। আর মাথায় অসহ্য যন্ত্রণার সময়ে মনে হয়, চা বা কফি হয়তো আরাম দেবে। কিন্তু অতিরিক্ত চা, কফি বা সফট ড্রিংক পান করলে কারও কারও মাইগ্রেনের সমস্যা বাড়ে। তবে হঠাৎ ক্যাফিন পুরো বন্ধ করে দিলেও মাথাব্যথা হতে পারে। তাই ভারসাম্য বজায় রাখা জরুরি। কিন্তু খালি পেটে চা-কফি খাওয়া উচিত নয় কোনোভাবেই। ক্যাফিনের ভারসাম্য রেখে পিপাসা মেটাতে পানি ছাড়া যে পানীয় পান করতে পারেন তাহলো

উপকরণ : ১টি গ্রিন টি ব্যাগ, ৫টি পুদিনা পাতা, আধ চা-চামচ গ্রেট করা আদা, এক চিমটে গ্রেট করা হলুদ, এক চিমটে ধনে গুঁড়া, অর্ধেক লেবুর রস, ৫টি বরফের টুকরা।

তৈরির পদ্ধতি : এক মগ পানি গরম করে এর মধ্যে টি ব্যাগ চুবিয়ে রাখুন। ধীরে ধীরে চা তৈরি হয়ে যাবে। এবার পুদিনা পাতা, আদা, হলুদ এবং ধনেগুঁড়া মিশিয়ে দিন সেই পানিতে। ৫-৭ মিনিট পর পানিটুকু ছেঁকে নিন। ওই পানিতে বরফ মিশিয়ে দিন। শেষে লেবুর রস চিপে ঠা-া পানিটি পান করে নিন ধীরে ধীরে।

জেনে রাখুন : যদি গ্যাস্টিকের সমস্যা থাকে, তাহলে লেবু একেবারেই বাদ দিতে হবে। নয়তো গ্যাসের সমস্যা থেকে মাথাব্যথা বেড়ে যেতে পারে। গ্রিন টিতে অল্প হলেও ক্যাফিন থাকে। তাতে অনেকের সমস্যা বাড়তে পারে। তারা গ্রিন টি বাদ দিয়ে মসলা দিয়ে পানীয়টি বানিয়ে নিতে পারেন। আর এটি মাইগ্রেনের ওষুধ নয়, কিন্তু ব্যথা কমানোর জন্য বেশ উপকারী।