চ্যানেল আইতে আগামীকাল ইনসাফ

শরিফুল রাজ ও মোশাররফ করিম অভিনীত ‘ইনসাফ’ সিনেমা প্রচারিত হবে চ্যানেল আইতে। আগামীকাল ২১ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে সিনেমাটি।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় ডন ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ভূমিকায় রয়েছেন তাসনিয়া ফারিণ। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।

‘ইনসাফ’-এর গল্পে উঠে এসেছে একজন বিসিএস প্রার্থীর শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠার কাহিনি এবং দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্ব। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন ও ফজলুর রহমান বাবু। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল ও কবিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে।